বিশ্ব হেপাটাইটিস দিবস আজ
সারাবিশ্বের মতো বৃহস্পতিবার (২৮ জুলাই) দেশেও পালিত হচ্ছে বিশ্ব হেপাটইিটিস দিবস-২০২২। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘হেপাটাইটিস ক্যান নট ওয়েট অর্থাৎ হেপাটাইটিস নির্মূলের এখনই সময়’। প্রতিপাদ্যে হেপাটাইটিস নির্ণয় ও এর চিকিৎসার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
সারাবিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ হেপাটাইটিসের কোনো না কোনো ধরনে আক্রান্ত। অথচ প্রতি ১০ জনের নয়জনই জানেন না যে, তাদের হেপাটাইটিস আছে। বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। দেশের মোট জনসংখ্যার প্রায় শতকরা ৫ দশমিক ৫ শতাংশ মানুষ হেপাটাইটিস বি এবং ১ শতাংশ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসের বাহক। ভাইরাসটি প্রতিরোধে অসচেতনতা ও সময় মতো শনাক্ত না হওয়ায় অসংখ্য রোগী এ চিকিৎসার আওতামুক্ত থেকে যাচ্ছেন।
হেপাটাইটিস বা লিভারের প্রদাহ এ, বি, সি, ডি ও ই- এই পাঁচ ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে। এর মধ্যে হেপাটাইটিস এ ও ই খাদ্য ও পানিবাহিত, যা থেকে স্বল্পমাত্রার জন্ডিস হয়ে থাকে। তবে এটি সাধারণত ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যে শরীরে ইমিউন সিস্টেমের (রোগ প্রতিরোধ ক্ষমতা) মাধ্যমে সেরে যায়। তবে কোনো কোনো ক্ষেত্রে তাৎক্ষণিক লিভার ফেইলিউর (নিষ্ক্রিয়) হতে পারে। এজন্য প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিতে গুরুত্ব দিতে হবে।
বিশেষজ্ঞরা হেপাটাইটিস রোগ নির্মূলে মানুষের সচেতনতার ওপর সর্বোচ্চ জোর দেন। সচেতনতা বাড়াতে শিশুদের পাঠ্যবইয়ে বিষয়টি সংযুক্ত করার পরামর্শ দেন তারা। এছাড়াও নিরাপদ রক্ত পরিসঞ্চালন, টিকা দেওয়া, ওষুধের দাম, চিকিৎসা সেবা, হেপাটাইটিস নির্ণয়ে পরীক্ষার সুযোগ, বিনামূল্যে টিকার ওপর জোর দেন তারা।
নোবেলবিজয়ী বিজ্ঞানী বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ হেপাটাইটিস-বি ভাইরাস আবিষ্কার করেন। তিনি এই রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাব্যবস্থা উন্নত করেন ও টিকা দেওয়া শুরু করেন। চিকিৎসাবিদ্যায় তার এই অবদানকে স্বীকৃতি জানাতে তার জন্মদিনে (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়।
জামান / জামান
প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি
প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির
দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে
নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা
ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি
ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট
মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর
চার দিনের সফরে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান