ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ১:৯

‎প্লাস্টিক ও বর্জ্য উচ্ছেদের মাধ্যমে অপসারণের পাশাপাশি নদী তীরে পুনরায় বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ।

‎মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর সংশ্লিষ্ট এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের অতিরিক্ত সচিব ও বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এবং কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

‎মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৩৬৭৬/২০১০-এর পরিপ্রেক্ষিতে গত ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রদত্ত আদেশে বুড়িগঙ্গা নদীর তীর থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং ভবিষ্যতে নদী তীরে বর্জ্য ফেলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। উক্ত আদেশের আলোকে সংশ্লিষ্ট সকল দপ্তর/কর্তৃপক্ষের করণীয় কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা বুড়িগঙ্গা নদীর ইসলামবাগ ও কামরাঙ্গীরচর সংলগ্ন এলাকা পরিদর্শন করেন।

‎পরিদর্শনকালে নদীর তীরবর্তী এলাকার সার্বিক পরিবেশ, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের অবস্থান, নদী তীরে বর্জ্য জমা হওয়ার কারণ এবং ভবিষ্যতে এ ধরনের বর্জ্য নদীতে ও নদী তীরে ফেলা প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রমের সম্ভাব্যতা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

‎এ সময় চেয়ারম্যান মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মহামান্য হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নদী তীর থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণের পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ নদী তীরে বর্জ্য ফেলতে না পারে, সে বিষয়ে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎সংশ্লিষ্টরা জানান, আদি বুড়িগঙ্গা চ্যানেলের নদীর দুই তীরে গড়ে ওঠা প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরি এবং ব্যবসায়ীদের মাধ্যমে অবৈধ স্থাপনা ও প্লাস্টিক বর্জ্যের ডাম্পিং করে নদীর দুই তীর ভরাট ও দখল করা হয়েছে। তাছাড়া কামরাঙ্গীরচর ও লালবাগ এলাকার গৃহস্থালী বর্জ্য দ্বারা নদী দূষিত হচ্ছে। দখল হয়ে গেছে নদী তীরের বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রিত এলাকা। এরপর হাইকোর্ট থেকে উল্লিখিত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়। আগামী সোমবার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হবে।

‎বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, আদালতের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নদী তীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিয়মিত মনিটরিং, নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং বর্জ্য নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎চেয়ারম্যান মহোদয় বলেন, বুড়িগঙ্গা নদী শুধু ঢাকার নৌ-যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ নয়; এটি রাজধানীর পরিবেশ ও জনজীবনের সঙ্গেও নিবিড়ভাবে সম্পৃক্ত। নদী ও নদীতীরের পরিবেশ সুরক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নদীকে দূষণমুক্ত রাখতে শুধু বর্জ্য অপসারণই যথেষ্ট নয়; নদী তীরে পুনরায় বর্জ্য ফেলা বন্ধ করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

‎বিআইডব্লিউটিএ জানায়, মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন সোমবার থেকে নেয়া এবং নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে যথাযথ Compliance Report প্রস্তুত ও দাখিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর সদস্য (অর্থ) ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন(গ্রেড-২), বন্দর পরিচালক সাইফুল ইসলাম প্রধান, প্রধান প্রকৌশলী (পুরঃ) সাইদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির, যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাহবুব জামিল, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এবং ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আশ্রাফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি

সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট

মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর

চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২

দেড় ঘণ্টা পর মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

রিয়াদে হুতি হামলায় দুই প্রবাসীর মৃত্যু, তীব্র নিন্দা বাংলাদেশের

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার