ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

চীন থেকে প্রতি ডোজ টিকা ১০ ডলারে কেনার প্রস্তাব অনুমোদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৫-২০২১ বিকাল ৫:৩৫

প্রতি ডোজ ১০ ডলারে চীন থেকে দেড় কোটি ডোজ ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এক ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব শাহিদা আকতার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। প্রতি ডোজ ভ্যাকসিন ১০ ডলারে কেনা হবে, যা ১ ডলারের বিপরীতে ৮৫.০৫ টাকা হিসাবে বাংলাদেশি টাকায় পড়বে ৮৫০ টাকা। জুন, জুলাই ও আগস্টের প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ভ্যাকসিন আসবে।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের অধীন সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) জন্য ৫৪ কোটি টাকায় নয়টি প্রতিষ্ঠান থেকে ৬ লাখ আরটি-পিসিআর টেস্ট কিট কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড কিনে এতদিন টিকাদান চালিয়ে আসছিল বাংলাদেশ। সব খরচ মিলিয়ে ওই টিকার দাম পড়ত ৫ ডলার।

এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় ১ হাজার ১৫৪ জন জনবল নিয়োগ প্রদান এবং ১৩৩ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪১৬ টাকায় জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএফপিএ’র কাছ থেকে ৪৮টি যানবাহন (আউটসোর্সিং) কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এদিন স্থানীয় সরকার বিভাগের দুটি, স্বাস্থ্য সেবা বিভাগের দুটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের একটি প্রস্তাবনা উত্থাপন করা হয়। আটটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকার (জিওবি) দেবে ২ হাজার ১১ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৩৯৩ টাকা এবং বিশ্বব্যাংক, এডিবি, এএফডি ও ইআইবির ঋণ ৪৮৯ কোটি ২৬ লাখ ৪০ হাজার ৩৫৭ টাকা।

জামান / জামান

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ

যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১

​শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’

প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী