ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী থেকে প্রক্সি গার্ল জান্নাতুল মেহজাবীন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী থেকে প্রক্সি গার্ল জান্নাতুল মেহজাবীন। বিভিন্ন ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিয়ে মোটা অংকের টাকা সহজে আয়ের লোভে এই পেশায় জড়িয়েছেন নিজেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জান্নাতুল মেহজাবিন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটে জগদীশচন্দ্র বসুর ১৫০ নম্বর কক্ষে ৬২৮২৮ রোলের প্রার্থী ইসরাত জাহানের পরিবর্তে পরীক্ষা দিতে যান। কিন্তু আগে থেকে গোয়েন্দা নজরদারিতে থাকায় তিনি ধরা পড়েন। পরীক্ষা চলাকালীন তাকে ধরে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি প্রক্সি দেয়ার বিষয়টি অস্বীকার করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রক্সির বিষয়টি স্বীকার করেন জান্নাতুল মেহজাবিন। এ সময় তার মুঠোফোন চেক করে তার ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ ৩২ হাজার ৫৫১ টাকা দেখতে পান তারা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও প্রক্সি দিয়েছিলেন জান্নাতুল মেহজাবিন। প্রক্সি দিয়ে তিনি তিনজন প্রার্থীকে পাস করিয়েছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, ভুয়া প্রার্থী জান্নাতুল মেহজাবিনকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন জিজ্ঞাসাবাদ করেছেন। তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছেন। এছাড়াও আজকের পরীক্ষায় জালিয়াতির জন্য তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তদন্ত অব্যাহত রয়েছে। এই প্রক্সির ঘটনায় কারা কারা জড়িত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অন্য কোনো শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্সির কোনো বিশেষ সিন্ডিকেট আছে কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী প্রক্সি গার্ল হিসাবে এর আগে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিয়েছেন।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন