ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে সুনামগঞ্জে ত্রাণ বিতরণ
সুনামগঞ্জের তাহিরপুর এবং বিশ্বম্ভরপুর উপজেলার কিছু গ্রামের ১৭০টি পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে ত্রাণ বিতরণ করা হয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টুডিও, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডারেটর মো. জুয়েল মিয়ার নেতৃত্বে একটি দল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যাদুর্গত জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিয়েছে।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- খাবার, স্যালাইন, সাবান ইত্যাদি। ১৭০টি পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয় এবং উপরোক্ত এলাকার ২৪টি পরিবারকে সরাসরি নগদ সহায়তা প্রদান করা হয়। সকল ছাত্র-ছাত্রীর (৫ম ব্যাচের এসকে মহিউদ্দিন সাগর; ৭ম ব্যাচের মোঃ মুবিনুল ইসলাম, খালিদ অর্ণব, ফয়সাল আহম্মদ ও রবি ইসলাম; এবং ৯ম ব্যাচের আশফাকুর রহমান সাজিদ) যারা সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসেছেন এবং প্রচেষ্টাকে সমর্থন করেছেন তাদের প্রতি শুভকামনা ও ধন্যবাদ জানিয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকবৃন্দ।
এছাড়াও তারা ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA), ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্স (IHE) এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস (IML)-এর ফ্যাকাল্টি সদস্যদের প্রতি আন্তরিক ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যারা এই কার্যক্রমকে সমর্থন করেছেন এবং বাস্তবায়ন জন্য অবদান রেখেছেন। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রেখেছেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন এই বিভাগের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী খালিদ অর্ণব দৈনিক সকালের সময়কে বলেন, আসলে আমরা এমন একটি বিভাগে পড়াশোনা করছি যার কার্যক্রম সকল কিছু প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পৃক্ত। এই বিভাগের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied