টাইগার ও দিশার বিচ্ছেদ নিয়ে যা বললেন জ্যাকি শ্রফ
বলিউডে কমবেশি সবাই টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেম সম্পর্কে অবগত। দর্শকরাও জানেন, এই তারকাদ্বয় গভীর প্রেমে ডুবে আছেন। কিন্তু সেই প্রেমে ছেদ পড়েছে। ভেঙে গেছে তাদের দীর্ঘ ছয় বছরের সম্পর্ক। বলিপাড়ায় এই গুঞ্জন সয়লাব হয়ে গেছে।
পুত্র টাইগারের সম্পর্ক ভাঙনের বিষয়ে মুখ খুলেছেন খ্যাতিমান অভিনেতা জ্যাকি শ্রফ। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘ওদের প্রেম, ওদের জীবন। দু’জনে সম্পর্কে থাকবে কি না, তা পুরোপুরি ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্যে আমি কোনোভাবেই নাক গলাতে চাই না।’
টাইগারের সঙ্গে দিশার সম্পর্ক ছিল একেবারে পারিবারিক পর্যায়ে। নিয়মিত টাইগারের বাসায় আসতেন অভিনেত্রী। প্রেমিকের বাবা-মা ও বোনের সঙ্গেও তার দারুণ সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কেই ইতি টানলেন তারা।
জ্যাকি শ্রফ আরও বলেছেন, ‘ছেলের প্রেম-জীবন কেমন চলছে, বাবা হিসেবে তার খোঁজখবর রাখতে চাই না মোটেই। দিশা-টাইগারকে একসঙ্গে সময় কাটাতে দেখেছি। মনে হয়েছে, ওদের বন্ধুত্ব খুবই মজবুত। প্রেমের সম্পর্ক নিয়ে ওরা কী করবে জানি না। তবে নিশ্চয়ই বন্ধুত্বটা থেকে যাবে দুজনের।’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় টাইগার শ্রফের। অন্যদিকে দিশা পাটানি বলিউড ক্যারিয়ার শুরু করেন ২০১৬ সালে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে। তাদেরকে একসঙ্গে অভিনয় করেছেন ২০১৮ সালের ‘বাঘি ২’ সিনেমায়।
এমএসএম / এমএসএম
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা