ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

প্রথম বারের মতো ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৮-৭-২০২২ রাত ৯:৫০

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম। সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা নিয়ে সার্বিক ব্যবস্থাপনা সাংবাদিকদের নিকট তুলে ধরেন। এবার ই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র পড়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। গুচ্ছভুক্তির পূর্বেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কখনো অনুষ্ঠিত হয় নি ভর্তি পরীক্ষা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর কাছে তুলে ধরাএ জন্য সংবাদ সম্মেলনের শুরুতেই রবি উপাচার্য সাংবাদিকদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন,

গত বছরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ছিলো, তবে পরীক্ষার কোন কেন্দ্র পড়েনি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এজন্যে গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের উপর নির্ভর করে এখানে একটি কেন্দ্র পরিচালনা করার জন্য অনুমোদন দিয়েছেন। সাংস্কৃতিক ঐতিহ্যে ঘেরা এই শাহজাদপুরে ১ম বারের মতো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা স্থানীয়দের জন্যও এক অনুপ্রেরণা। এবার মোট ৫৮১৬ জন শিক্ষার্থী কেন্দ্র হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে পছন্দের তালিকায় রেখেছে, এতে বোঝা যায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষের আগ্রহ সৃষ্টি হচ্ছে। আমরা ও তাদের ভর্তি পরীক্ষার এই স্মৃতিকে আনন্দময় করতে সচেষ্ট থাকবে।

সার্বিক ব্যবস্থাপনা নিয়ে রবি উপাচার্য বলেন, ছোট এই শহরে এত বিশাল সংখ্যক মানুষের জন্য আবাসন ও যাতায়াত ব্যবস্থা এক বিশাল চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনকে আবাসন ব্যবস্থার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও জেলা পরিষদ ডাকবাংলো ও উপজেলা পরিষদের বিভিন্ন গেস্ট হাউস, শাহজাদপুরের কাপড়ের আড়ৎগুলোতে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা হবে। যানযট ও অন্যান্য সমস্যা নিরসনের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমাদের পক্ষ থেকে স্থানীয় সরকারি প্রশাসন, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ, পৌরসভার মেয়র, পরীক্ষার হল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং সকলেই যে যার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন। পৌরসভা কর্তৃক পরীক্ষার্থীদের তথ্য দিয়ে সহযোগিতা, বসার ব্যবস্থা করা এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন। 

পরীক্ষার কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, আগামী ৩০ জুলাই সকাল ১১ ঘটিকা হতে ১২ ঘটিকায় অনুষ্ঠিতব্য গুচ্ছ জিএসটি ভর্তি পরীক্ষায়,  আমরা ভর্তি পরীক্ষায় নিরাপত্তা এবং পরীক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে আমরা আমাদের ক্যাম্পাসের পরীক্ষাগুলো ইব্রাহিম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি কেন্দ্র এবং শাহজাদপুর সরকারি কলেজে একটি কেন্দ্র হিসেবে বেছে নিয়েছি। কেন্দ্রগুলো যথেষ্ট নিরাপদ থাকবে, আমাদের পক্ষ থেকে যা যা পদক্ষেপ গ্রহণ প্রয়োজন তা করছি। কিভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রেখেছি। 

সবশেষে রবি উপাচার্য বলেন,আমরা চাই যে ৩০ তারিখের পরীক্ষাটি হোক অত্যান্ত আনন্দের এবং স্মরণীয় হয়ে থাক আমাদের স্মৃতিতে। আপনাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকুন, আমরাও আপনাদের সাথে আছি।

এমএসএম / এমএসএম

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা