বেড়ে যাচ্ছে “আমি তোমার রাজা,তুমি আমার রানী”র হল সংখ্যা
বর্তমান সময়ের স্টাইলিস্ট ড্যাশিং ষ্টার উপাধিতে ভূষিত চিত্র নায়ক আদনান আদি অভিনীত রোমান্টিক অ্যাকশন সিনেমা “আমি তোমার রাজা তুমি আমার রানী” চলচ্চিত্রটির হলের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে।বর্তমানে জিয়া হলে এই সপ্তাহ থেকে প্রদর্শন শুরু হচ্ছে এছাড়া সিনেমাটি রিলিজ এর পর থেকে গুলশান সিনেমা হল এ এখন পর্যন্ত রাজত্ব করছে।নারায়ণগঞ্জ এ দুই সপ্তাহ চলে ছবিটি আয় করেছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ,সিনেমা প্লেস চট্টগ্রাম হল থেকে দুই সপ্তাহে যায় করেছে এক লক্ষ নব্বই হাজার টাকা ,নারায়ণগঞ্জ রুপালি সিনেমা হলে আট সপ্তাহ ধরে চলে রেকর্ড সৃস্টি করে আয় করেছে প্রায় সাত লক্ষ টাকারও বেশি।দর্শক সিনেমাটি এতই পছন্দ করছে যে বিভিন্ন সিনেমা হল হুমড়ি খেয়ে পড়ছে সিনেমাটি নেওয়ার জন্য।খুব শিগ্রহি সিনেমাটি রংপুর ,যশোর ,শেরপুর গোলাপগঞ্জ সহ আসছে বিভিন্ন প্রেক্ষাগৃহে۔এ প্রসঙ্গে চিত্র নায়ক۔ আদনান আদি বলেছেন ,আমি অনেক অভিভূত যে আমার অভিনীত সিনেমাটি দর্শক গ্রহণ করেছে এবং এর হলের সংখ্যা আরো বেড়ে গিয়েছে।কিছুদিন আগেও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা তেমন ভালো ছিল না,হল মালিকরাও হতাশ ছিলেন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাদের সিনেমার মাদ্ধমে বাংলা সিনেমা আবার ঘুরে দাড়িয়েছে এবং আশা করি সামনে আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি আরো উন্নতির দিকে যাবে।জয় হোক বাংলাদেশকে ,জয় হোক বাংলা সিনেমার।
এমএসএম / এমএসএম
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার