করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স ৩১-৪০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮৫ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫৫ জন। শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ।
মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৬ হাজার ২৪টি নমুনা সংগ্রহ এবং ৬ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৬৯৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
জামান / জামান
ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট
মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর
চার দিনের সফরে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২
দেড় ঘণ্টা পর মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা
মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রিয়াদে হুতি হামলায় দুই প্রবাসীর মৃত্যু, তীব্র নিন্দা বাংলাদেশের