ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ১১:৫৭

তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে—সড়ক ও সেতুমন্ত্রীর এমন হুঁশিয়ারির প্রতিবাদে মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করছেন অটোরিকশা চালকেরা।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন চালকেরা। সড়ক অবরোধের কারণে চারপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অটোরিকশা চালক ইমাম হোসেন বলেন, আমাদের অবরোধের মূল দাবি একটাই—সড়কে আমাদের গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। কোনো কারণ ছাড়াই আমাদের গাড়ি ডাম্পিং করা হয়। ইউটার্ন নিতে গেলে গাড়ি ডাম্পিং করা হয় এবং পরবর্তীতে আমরা যখন গাড়ি আনতে যাই, তখন গাড়ি ফেরত দেওয়া হয় না। আজ না দিয়ে কাল দেওয়া হবে—এই বলে ঘোরানো হয়।

তিনি আরও বলেন, ‘আমাদের এখন তিন-চারজন চালক গাড়ি ছাড়ানোর কাগজ (স্লিপ) হাতে নিয়ে ঘুরছেন। আজ গাড়ি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি, যার প্রমাণ আমাদের হাতেই আছে। আপনারা তা দেখতে পারেন। এই অন্যায়ের কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমাদের পেটে যদি ভাত না থাকে, তবে পরিবারে অশান্তি নেমে আসে। বউ, সন্তান ও মা-বাবাকে নিয়ে আমরা বিপদে আছি। অনেকে ঋণ করে গাড়ি কিনেছেন, কিন্তু গাড়ি আটকে রাখায় সেই ঋণের কিস্তিও পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

রবিউল আলম নামের আরেক অটোরিকশা চালক বলেন, সড়ক যে জায়গায় আছে আমাদের গাড়ি সেখানে চলতে দিতে হবে—এটাই আমাদের প্রধান দাবি। আমাদের পুরো শহরে গাড়ি চালানোর প্রয়োজন নেই; আমাদের জন্য নির্ধারিত সড়কে চলাচল করতে দেওয়া হোক। সরকার মিরপুর রোডে অটোরিকশা উঠতে দেয় না, আমরাও সেখানে উঠি না। কিন্তু এখন আমাদের ধানমন্ডি রোডেও উঠতে দেওয়া হচ্ছে না, সেখানে গেলেই গাড়ি ডাম্পিং করা হচ্ছে।

aliul / aliul

মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর

চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২

দেড় ঘণ্টা পর মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

রিয়াদে হুতি হামলায় দুই প্রবাসীর মৃত্যু, তীব্র নিন্দা বাংলাদেশের

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রবিরোধী কাজের মামলায় গ্রেপ্তার ৪

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত