ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দেশে ফিরেছেন আরো ২৫২৩ হাজী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৭-২০২২ সকাল ৯:৬

হজ শেষে এক দিনে আরো ২ হাজার ৫২৩ জন হাজী দেশে ফিরেছেন। এ নিয়ে শুক্রবার (২৯ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ জন হাজী। শনিবার (৩০ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ হাজার ৩৮৯ জন হাজী দেশে ফেরেন।

হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১০৪টি ফ্লাইটে হাজীরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত ৮ জুলাই হজ অনুষ্ঠিত হয়। তার আগে ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

হজের বুলেটিনে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে আসা হাজীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে সৌদি আরবের মক্কা ও মদিনার মেডিকেল সেন্টার থেকে একযোগে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ৩৩ হাজার ১০৭টি। এরমধ্যে মক্কায় ৭৮ শতাংশ এবং মদিনায় ২২ শতাংশ। সেবাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৪ শতাংশ এবং নারী ২৬ শতাংশ। মক্কা এবং মদিনা মেডিকেল সেন্টারের পাশাপাশি জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরেও হাজীদের মেডিকেল সেবা দেয়া হচ্ছে।

জামান / জামান

ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি

সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট

মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর

চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২

দেড় ঘণ্টা পর মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

রিয়াদে হুতি হামলায় দুই প্রবাসীর মৃত্যু, তীব্র নিন্দা বাংলাদেশের

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার