ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

শিশুদের জন্য এলো ফাইজারের ‘বিশেষ’ টিকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৭-২০২২ বিকাল ৬:৭

করোনা সংক্রমণ প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছেছে। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশ এ টিকা পেয়েছে। শনিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুদের ফাইজারের টিকা দেয়া হবে। তাদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের কিছু টিকা আজকেই এসে পৌঁছেছে। আমরা খুব শিগগিরই পরিকল্পনা করে স্কুলভিত্তিক এ টিকা দেয়া শুরু করব। স্কুলে দেয়ার পর আমরা কমিউনিটিতে যেসব শিশু আছে, স্কুলে আসে না, তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেব।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের যে কোনো দিন শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ১২ কোটি ৯৬ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১২ কোটি লাখ ৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত তৃতীয় বা বুস্টার ডোজ দেয়া হয়েছে ২ কোটি ৯৪ লাখের বেশি মানুষকে।

এমএসএম / জামান

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা

রোগের মূল কারণ শনাক্তে জোর, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি