বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে জবাব দেবে নিরাপত্তা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি প্রতিবন্ধকতা সৃষ্টি, রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা বা জানমালের ওপর আঘাত করলে সেখানে নিরাপত্তা বাহিনী জবাব দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক কৌশল রয়েছে। রাজনৈতিক কৌশলে তারা নির্বাচনে যাবে কি যাবে না, এটা তাদের বিষয়। কিন্তু তারা রাস্তাঘাট বন্ধ করবে, জানমালের ক্ষতি করবে; এটা আমরা করতে দেব না। তারা প্রেসক্লাবের সামনে রোজ মিটিং করছে, এতে আমরা বাধা দিচ্ছি না।
তিনি বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক মিটিং, সভা, প্রচার করলে এগুলোতে আমাদের কোনো আপত্তি নেই। যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করবে, জানমালের ওপর আঘাত করবে, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজও তারা করবে।
বিএনপির ডাকে সাড়া দিয়ে দেশের জনগণ আন্দোলনে নামবে কি নামবে না সেটা জনগণের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিশ্চিত যে, দেশ যেভাবে এগিয়ে চলছে, আলোকিত হচ্ছে, সেখানে মানুষ আর কোনোদিনও অন্ধকারে ফিরে যাবে না।
জামান / জামান
ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট
মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর
চার দিনের সফরে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২
দেড় ঘণ্টা পর মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা
মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রিয়াদে হুতি হামলায় দুই প্রবাসীর মৃত্যু, তীব্র নিন্দা বাংলাদেশের