আরেক মায়ের ভালোবাসায় আপ্লুত পরীমনি
পরীমনির মা হিসেবেই পরিচিত চয়নিকা চৌধুরী। পরীমনি তাকে ‘মা’ বলেই সম্বোধন করেন। সেই মা খাবার নিয়ে এলেন যখন পরীমনি মা হবার প্রহর গুণছেন। নায়িকাকে এখন বাসার বাইরেও দেখা যায় না তেমন।
পরাণ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে অবশ্য দেখা গিয়েছিল। তবে ফেসবুক হ্যান্ডেলে সরব।
রবিবার পরীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি পরীর জন্য নানান পদের খাবার রান্না করে নিয়ে যান। পরম আদরে নিজ হাতে পরীর প্লেটে খাবার তুলে দেন চয়নিকা চৌধুরী।
ভালোবাসা পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন পরী। ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘তোমাকে নিয়ে কিছু লেখাটা আমার জন্য আসলেই কঠিন হয়ে যায় সবসময়। কি যে লিখতে চাই, সেসব ঠিক লিখতেই পারি না কখনও। আমার এই মা হওয়ার জার্নিতে শুরু থেকেই তো তুমি ছিলে। কত যত্ন করেছো সবসময়!
পরীমনি বলেন, এসবের কৃতজ্ঞতা কি আর এমনি এমনিই বলা হয়ে যায়... বলো। মায়েরা এমনি তাই না! আমিও তোমার মতো একজন প্রাউড মাদার হব, দেখো। মন ভরে দোয়া দিও এভাবেই। ’
অভিনেত্রী বলেন, ‘তার (চয়নিকা চৌধুরী) এত ব্যস্ততার মাঝেও আমার জন্য এসব করতে ভোলেননি। মা শোনো, আই লাভ ইউ অনেক অনেক অনেক। ’
শিগগির মা হতে যাচ্ছেন পরীমনি। , যে কোনো সময় এ খবর আসতে চলেছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা