ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ক্লান্তি-চুল পড়ার সমস্যা এড়ালে বাড়ে ঝুঁকি


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১-৮-২০২২ দুপুর ২:৪

সারাদিন কাজ করার পর ক্লান্তি স্বাভাবিকভাবেই আসে। চুলও বর্ষাকালে একটু বেশিই পড়ে। এমনটাই মনে করছেন তো? কিন্তু জানেন কি, ক্লান্তি, চুল পড়া, নখের সমস্যা এগুলো এড়িয়ে গেলে ভুল করবেন। কারণ স্বাস্থ্যের কোন কোন সমস্যা একেবারেই এড়িয়ে যাওয়া উচিত নয়। অনেক সময় এতে মারাত্মক অসুখের সম্ভাবনা থাকে। এ নিয়ে বিশেষজ্ঞরা যা বলছেন—

বিশেষজ্ঞরা বলছেন, আমাদের জীবনে এমন সমস্যা হামেশাই দেখা যায়। পর্যাপ্ত পরিমাণে ঘুমের পরও ক্লান্তিবোধ কিছুতেই যাচ্ছে না। অথবা বর্ষাকালে চুল পড়া স্বাভাবিক ঘটনা। কিন্তু তারপরও যেন একটু বেশিই চুল পড়ছে। দেখা দিচ্ছে নখের সমস্যাও। সাধারণ সমস্যা মনে করে আমরা এই সমস্ত সমস্যাগুলো এড়িয়ে যাই। আসলে এই সমস্ত সমস্যা আমাদের অন্য অসুখের লক্ষণ হিসেবে দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, শরীরে যখনই আয়রনের ঘাটতি দেখা দেয়, তখনই ক্লান্তি, অত্যধিক চুল পড়া, নখের সমস্যা দেখা দেয়। রক্তে যে পরিমাণ হিমোগ্লোবিন থাকার কথা, তাতে ঘাটতি দেখা দিলে এই সমস্ত সমস্যা দেখা দেয়।

এমনই বেশ কিছু অস্বাভাবিক খাবার খেতে ইচ্ছা হওয়ার কথাও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে চক, চাল, সাবান খাওয়ারও ইচ্ছা দেখা দেয় বহু মানুষের মধ্যে।

তাদের মতে, শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। যে সমস্ত খাবারে শরীরে আয়রনের ঘাটতি দূর হয়, তা দ্রুত রাখতে হবে খাবার তালিকায়। সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ঘুম জরুরি। আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি অত্যধিক পরিমাণে চা কিংবা কফি খেলেও আয়রনের ঘাটতি দেখা দেয়।

প্রীতি / প্রীতি

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ