প্রিয়াঙ্কাকে নিয়ে অভিযানে যেতে চান বিয়ার গ্রিলস
নানা রকম অতিমানবীয় কর্মকাণ্ড দিয়ে দর্শকদের ভড়কে দেন বিয়ার গ্রিলস। মাঝের মধ্যে অতিথিদের নিয়েও চলে যান গহীন জঙ্গলে। সেই দলে পশ্চিমারা তো বটেই গিয়েছেন ভারতীয়রা। ভিকি কৌশল থেকে অক্ষয় কুমার, রণবীর সিং এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সেই তালিকায়। এবার ফের এক ভারতীয় তারকার অপেক্ষায় রয়েছেন বিয়ার, কে তিনি?
এবার বিয়ারের ইচ্ছে নারী তারকাকে নিতে চান। এক সাক্ষাৎকারে সে কথাও জানিয়েছেন। আর পছন্দের তালিকার এক নম্বরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্লকে নিয়ে অভিযানে যেতে চান বিয়ার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা যদি আমার দলে যোগ দেয় তবে আলাদাই আনন্দ হবে। ওর স্বামী নিক জোনাসকে নিয়ে গিয়েছিলাম, অসাধারণ মানুষ। সকলেই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন, এবং ওর গল্প শুনতেও ভালোবাসবেন।’
কিছুদিন আগেই রণবীর সিংকে সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়েছিলেন বিয়ার। এমনকি এ তারকা বিয়ারকে জড়িয়ে ধরে চুমু খাওয়া নিয়েও বিতর্ক কম হয়নি।
আর এ কারণেই হয়তো জঙ্গলে তার অভিযান। যা নিয়ে তৈরি হয় টিভি শো।
সূত্র: হিন্দুস্তান টাইমস
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার