প্রেমিকের সঙ্গে দুবাইয়ে কিয়ারা, ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ব্যক্তিগত জীবনে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করছেন তিনি। গতকাল ছিল এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি সংযুক্ত আরব আমিরাতে প্রেমিকের সঙ্গে কাটিয়েছেন। এদিকে কিয়ারা-সিদ্ধার্থের দুবাই ভ্রমণের বেশ কিছু ছবি এখন অন্তর্জালে ভাইরাল।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়ারা-সিদ্ধার্থ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তারা দুজনে কেনাকাটার জন্য শপিংমলে গিয়েছিলেন। ওই সময়ে এক ভক্ত তাদের সঙ্গে ছবি তুলেন। এসব ছবি ওই ভক্ত তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা এখন ইন্টারনেটে ভাইরাল।
একটি ছবিতে দেখা যায়, শপিংমলে সিদ্ধার্থের সঙ্গে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন ওই ভক্ত। সিদ্ধার্থের পরনে কালো রঙের প্যান্ট ও লাল রঙের টি-শার্ট। আরেকটি ছবিতে দেখা যায়, কিয়ারা ও তার ভাইয়ের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন সিয়ারা নামে ওই নারী ভক্ত।
ভক্তের পোস্ট করা এসব ছবি এখন অন্তর্জালে ভাইরাল
গত এপ্রিল মাসের শেষের দিকে গুঞ্জন চাউর হয়, ভেঙে গেছে বলিউডের আলোচিত জুটির সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানির প্রেমের সম্পর্ক। কয়েক দিন সব গুঞ্জন উড়িয়ে দিয়ে একসঙ্গে দেখা দেন এই জুটি। এ নিয়ে শুরু হয় আলোচনা। যদিও প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি তাদের; তবে ডুবে ডুবে জল খাচ্ছেন এই প্রেমিক যুগল।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা