ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মালায়ালাম অভিনেতার মৃতদেহ উদ্ধার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২২ বিকাল ৫:৩৮

মালায়ালাম অভিনেতা সারথ চন্দ্রন আত্মহত্যা করেছেন। গত শুক্রবার তার নিজের বাড়ি থেকে উদ্ধার হয় এই অভিনেতার মৃতদেহ। জানা গেছে, কেরালার কক্কড়ে থাকতেন সারথ। তার মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে কেরালার পুলিশ। অভিনেতার ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। 

পুলিশ মনে করছে, সম্ভবত সুইসাইড করেছেন তিনি। কারণ যে ঘরে তিনি আত্মহ্ত্যা করেছেন সেই ঘর থেকেই উদ্ধার হয়েছে সুইসাইড নোটটি। সেখানে সারথ লেখেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। প্রশ্ন উঠছে- তাহলে কেন আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেতা? ঐ নোট থেকেই পুলিশের অনুমান, অবসাদের কারণেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছেন সারথ। 

তার লেখায় উল্লেখ রয়েছে, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন ৩৭ বছর বয়সী এই অভিনেতা। তবে কী কারণে এই অবসাদ? ব্যক্তিগত কারণ নাকি প্রফেশনাল কারণে তা স্পষ্ট নয়। ‘অঙ্গামালি ডায়েরিজ’, ‘ওরু মেক্সিকান আপার্থা’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় মালায়লম সিনেমায় অভিনয় করেছেন সারথ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে।   

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা