কার সঙ্গে প্রেম করেন তাপসী?
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। যেকোনও বিষয়ে সব সময় সোজাসাপটা জবাব দিতে পছন্দ করেন তিনি। কাজ নিয়ে হোক বা ব্যাক্তিগত জীবন— যা বলেন তা কাজেও করে দেখান এই অভিনেত্রী। অভিনয় জীবনের শুরুর দিকে তিনি বলেছিলেন, আর যার সঙ্গেই হোক, কোনও অভিনেতার সঙ্গে প্রেম করতে রাজি নন তিনি। ভুল করেও চান না। তার দাবি, “এটা দীর্ঘ মেয়াদে কার্যকরী হয় না।”
বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরও সেই কথাই রেখেছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, দুই তারকা একই সম্পর্কে থাকতে পারেন না। একটা সম্পর্কে একজনই তারকা থাকতে পারে, আর সেটা হব আমি। না হলে জীবন বলে আর কিছু থাকবে না। একজন অভিনেত্রী আর একজন অভিনেতা একসঙ্গে কোনও দিন সুখী হতে পারেন না।”
বর্তমানে তাপসী ড্যানিশ ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে প্রেম করছেন। ২০২০ সাল পর্যন্ত পেশাদার খেলোয়াড় ছিলেন তিনি। অলিম্পিক পদক জিতেছেন। অবসর নেওয়ার পর, তিনি ভারতীয় দলের ডাবলস কোচ হয়েছিলেন। এখনও তিনি জনপ্রিয় প্রশিক্ষক। ম্যাথিয়াস এবং তাপসী কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা ঘোষণা করেছেন এ বছরের গোড়ায়।
টেলিভিশন সঞ্চালক সিদ্ধার্থ কাননের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছেন, “এটি আমার কাছে খুব সম্মানজনক সম্পর্ক। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল, এই প্রথম আমার বাবাও কোনও কিছুতে ভুল বের করেননি। তিনিও সন্তুষ্ট।”
তাপসীকে সম্প্রতি ক্রিকেট খেলোয়াড় মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’-তে দেখা গেছে। আগামী দিনে অনুরাগ কাশ্যপের কল্পবিজ্ঞান থ্রিলার ‘দোবারা’-য় দেখা যাবে তাকে। ঝুলিতে রয়েছে আরও বেশ কিছু ছবি।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার