ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

‘লাল সিং চাড্ডা’ বয়কট করার ডাক নিয়ে যা বললেন কারিনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ১২:১

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান বরাবরই ঠোঁটকাটা। বরং কোনও কিছু রাখঢাক করে না বলতে পারায় তাকে একটা ছোটখাটো বদনামও আছে টিনসেল টাউনে। টুইটারে ওঠা ‘বয়কট লাল সিং চাড্ডা’ ঝড়েও তিনি তেমনটাই করলেন। আমির যেখানে কাতর আর্জি জানিয়ে বলেছিলেন ছবিখানা যাতে সবাই দেখতে যায়, সেখানে কারিনার কথায় ভেসে এল রাগ আর বিরক্তি।

১১ অগস্ট মুক্তি পাচ্ছে আমির আর কারিনার ‘লাল সিং চাড্ডা’। দু’জনকেই অনেকদিন পর দেখা যাবে বড় পর্দায়। শুধু তাই নয়, এই ছবির কাজ শুরু হয়েছিল সেই ২০১৯ সালে। করোনার কারণে বারবার ছবি মুক্তি পিছিয়েছে।
আমির খানের পুরনো একটা সাক্ষাৎকারকে ইস্যু করে নেটাগরিকদের একটা অংশ ছবিটা বয়কট করার ডাক দিয়েছেন। আর তাতে গলা মেলাচ্ছে বহু মানুষ। 

এই প্রসঙ্গে কারিনাকে প্রশ্ন করা হলে জবাব আসে, “এতগুলো প্ল্যাটফর্ম, মানুষের এত ধরনের বক্তব্য। সবচেয়ে ভালো হয় এই ধরনের কথা অদেখা (আনসিন) করে যেতে পারলে। এরকম সব কথা নিয়ে ভাবতে বসলে তো জীবন চালিয়ে নিয়ে যাওয়াই মুশকিলের হয়ে পড়বে। এই জন্য আমি এসব জিনিস গায়ে মাখি না।”

এদিকে আমির অবশ্য কষ্টই পাচ্ছেন এসব বয়কট ট্রেন্ডে। মিডিয়াকে জানিয়েছেন, “দয়া করে আমার ছবিখানা বয়কট করবেন না।”

আমিরকে প্রশ্ন করা হয়, তার ছবি নিয়ে এই ধরনের বয়কট করার ডাক তার মনে কষ্ট দেয় কি না! আর তাতে উত্তর আসে, “হ্যাঁ আমার খারাপ লাগে। আমার এটা ভেবে আরও খারাপ লাগে যে এই ধরনের প্রচার যারা করছে তারা অনেকেই মনে মনে বিশ্বাস করে আমি ভারতবর্ষকে ভালোবাসি না। এটা সত্যি নয়। বরং ভুল, মিথ্যা। দুর্ভাগ্যজনক কিছু মানুষ মনে মনে এমন ভাবে। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। দয়া করে দেখুন ছবিটা।”

 

প্রীতি / প্রীতি

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী