ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ক্যালশিয়ামের ঘাটতির জানান দেবে যেসব লক্ষণ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ১২:৯

সুস্থ থাকার জন্য শরীরে সকল পুষ্টি সমানভাবে জরুরি। প্রতি দিনের ডায়েটে যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট রাখতে হবে, তেমনই ভিটামিন ও মিনারেলও প্রয়োজন। আর এই মিনারেলের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্যালশিয়াম। আমাদের হাড়, দাঁত সুস্থ রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন হল ক্যালশিয়ামের। শরীরে যদি ক্যালশিয়ামের ঘাটতি দেখা যায় তাহলে ধীরে ধীরে হাড় ক্ষয় হতে শুরু করে। যদিও শরীরে এই খনিজের অভাব হলে কয়েকটি লক্ষণ দেখা যায়। সেগুলো কী চলুন দেখে নেওয়া যাক-

শরীরে ক্যালশিয়ামের ঘাটতি দেখা দিলে পেশি ব্যথা, ক্র্যাম্প এবং খিঁচুনির মতো লক্ষণগুলো দেখা যায়। এতে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, উরুতে টান লাগার মতো সমস্যা দেখা দেয়। পাশাপাশি হাত, বাহু, পা ও মুখের চারপাশে অসাড়তা লক্ষ্য করা যায়। হালকা মাথাব্যথা, মাথা ঘোরার মতো উপসর্গগুলো অনেক সময় শরীরে ক্যালশিয়ামের ঘাটতি থেকে দেখা যেতে পারে। মূলত ক্যালশিয়ামের ঘাটতির কারণে অনেক সময় শরীরে ক্লান্তি দেখা দেয়। পাশাপাশি তৈরি হয় অনিদ্রার সমস্যাও।

সহজেই নখ ভেঙে যাওয়া, নখের ক্ষয় হওয়ার মতো লক্ষণগুলো আমরা প্রায়শই উপেক্ষা করে যাই। কিন্তু এই লক্ষণগুলো শরীরে ক্যালশিয়ামের অভাবে দেখা দিতে পারে। ক্যালশিয়াম ঘাটতি হলে একজিমা, ত্বকের প্রদাহ, ত্বকের চুলকানি এবং সোরিয়াসিসের মতো সমস্যাও দেখা দেয়।  অল্প বয়সেই মানুষ এখন বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। অস্টিওপরোসিসের ঝুঁকি তখনই বাড়ে যখন শরীরে ক্যালশিয়াম ও ভিটামিন ডি-এর অভাব দেখা দেয়। তাই এমন কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

প্রীতি / প্রীতি

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ