১৮ বছরেই অভিনয়ে নামছেন কাজল-অজয়ের মেয়ে নাইসা?
অভিনেত্রী কাজল ও অজয় দেবগনের মেয়ে নাইসা দেবগন তাঁর ফ্যাশন সচেতনতার জন্য নেটিজেনদের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। শুধু তাই নয় বলিউডেও বেশ আলোচিত এই সেলেব কিড। নেট দুনিয়ায় তাঁর ইউরোপ ভ্রমণের বেশকিছু ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মা কাজল ও বাবা অজয়ের মতোই কি আগামীতে বলিউডে পা রাখবেন নাইসা? এ নিয়ে আলোচনার শেষ নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়ে মুখ খুলেছেন কাজল দেবগন।
মেয়ের অভিনয়ে প্রবেশ বিষয়ে কাজলের ভাষ্য, ‘নাইসা এমন একজন, যে নিজের সিদ্ধান্ত নিজে নেবে। আমি ওকে অভিনয়ের জগৎ থেকে দূরে রাখছি না। আবার ওই দিকে ঠেলেও দিচ্ছি না। ১৮ বছর বয়স হয়েছে ওর। এখন ও বড় হয়েছে। ’
কাজল বলেন, ‘আমার ছেলেমেয়েরা যা-ই করুক, আমার সমর্থন পাবে। ওরা খুশি থাকলেই হলো। মা হিসেবে ওদের শুধু ইন্ডাস্ট্রিতে পথ দেখানোই আমার কর্তব্য নয়। যেটা করে ওরা খুশি থাকবে, সেদিকে ওদের চালিত করাই আমার কর্তব্য। যাতে ওরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। ’
এ বিষয়ে অজয় দেবগনও কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি জানি না আমার মেয়ে অভিনয় করতে চায় কি না। এখনও পর্যন্ত এ বিষয়ে ও কোনও আগ্রহ দেখায়নি। ’
সম্প্রতি নাইসার ট্রান্সফরমেশন সবার নজর কেড়েছে। এই স্টার কিডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করা। আড়াল ভালোবাসেন অজয়কন্যা। ইন্টারনেট দুনিয়া এমনই দুনিয়া যেখানে শত চেষ্টা করলেও নিজেকে অন্তরালে রাখতে পাড়বেন না এই সেলেব কিড।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার