বর্ষাকালে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াবেন যেভাবে
বর্ষাকালে আসাদের শরীরে নানান রকমের রোগ বাসা বাধে। বিশেষ করে পানি থেকে নানান রোগ হয়। কেউ কেউ আছেন, যাদের এ সময়ে পেটের সমস্যা রীতিমতো নিয়ম হয়ে গিয়েছে। তাই এই মৌসুমে সকলের সতর্ক থাকা জরুরি। কয়েকটি অভ্যাস বাড়িয়ে দিতে পারে আপনার শরীরের প্রতিরোধশক্তি।
যেসব অভ্যাস বর্ষাকালে রোগ প্রতিরোধশক্তি বাড়াতে কাজ করে—
১. যে সব খাবারে ভিটামিন সি রয়েছে, তা বেশি পরিমাণে খান। টম্যাটো, পেঁপে, লেবু, ক্যামসিকাম বেশি করে রোজের রান্নায় ব্যবহার করুন।
২. বাইরে খাওয়াদাওয়া এ সময়ে কম করাই ভালো। কারণ, সে সব জায়গায় কেমন পানি ব্যবহার করা হচ্ছে, তা জানা সম্ভব নয়।
৩. রান্নার আগে যে কোনো সবজি, মাছ ভালো ভাবে ধুয়ে নিন। সব সবজি ঠিক করে সেদ্ধ হচ্ছে কি না খেয়াল রাখুন। এই মৌসুমে একটু সাবধানে রান্না করা জরুরি।
৪. রান্নার সময়ে হলুদ, আদা, রসুন নিয়মিত ব্যবহার করুন। এই সব ক’টি মশলায় রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো উপাদান।
৫. নিয়মিত নিজেকে ভিতর থেকে আর্দ্র রাখার চেষ্টা করুন। প্রয়োজনে মেপে পানি খান। শরীর আর্দ্র থাকলে অনেক রোগ ঠেকানো সহজ হয়।
প্রীতি / প্রীতি
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান
ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত