প্রথমবার একসঙ্গে গাইলেন শুভ-মৌসুমী : উপহার পেতে যাচ্ছে দর্শক
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও মৌসুমী চৌধুরী প্রথমবারের মতো ‘চোখে চোখে কথা বলা’ শিরোনামের একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন। রাদ এর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাহাত বাপ্পী।
নতুন গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, এটি রোমান্টিক কথামালার একটি গান৷ এর কথাগুলো দারুণ। আর নবীন হিসেবে মৌসুমী ভালো গেয়েছেন। সবমিলিয়ে ভালো একটি কাজ দর্শক উপহার পেতে যাচ্ছে। আশা করি, দর্শক-শ্রোতাদের নতুন এই গানটি পছন্দ হবে।
মৌসুমী চৌধুরী বলেন, এই গানটি আমার সপ্তম মৌলিক গান। অত্যন্ত সুন্দর রোমান্টিক এবং সবার কাছে ভালো লাগার মতো একটি গান। গানের সুরে রবিন ভাই আলাদা মাধুর্য সৃষ্টি করেছেন।
সঙ্গীত পরিচালক রবিন ইসলাম বলেন, মৌসুমী সাধারণত ব্যান্ডের ধাচের গান করে। এই প্রথম মেলোডি ধাঁচের গান করেছে। গানের সুরে নতুনত্ব পাওয়া যাবে। আশা করছি, গানটি শুনে দর্শকের ভালো লাগবে।
জানা গেছে, শুভ-মৌসুমীর ‘চোখে চোখে কথা বলা’ নতুন গানটি শিগগিরই মৌসুমী চৌধুরীর নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
এমএসএম / এমএসএম
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
Link Copied