ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আমির খানের অনুরোধ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৩:২১

কয়েকদিন বাদেই মুক্তি পেতে যাচ্ছে বলিউড তারকা আমির খানের নতুন ও বহুল প্রতীক্ষিত সিনেমা 'লাল সিং চাড্ডা'। অন্তর্জালে আসা ট্রেলার ও গানে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এটি তবে ছবিটির ট্রেলার দেখার পর হতাশ হয়ে পড়েছে দর্শকরা। ইতিমধ্যে ছবির কিছু দৃশ্য নিয়ে তৈরি হয়ে বিতর্ক। সেই সঙ্গে ছবিটি বয়কট করারও ঘোষণা দিয়েছে নেটিজেনদের একাংশ।

টুইটারে নেটিজেনরা লিখেছেন, বয়কট আমির খান, বয়কট 'লাল সিং চাড্ডা'। নেটিজেনদের এমন আচরণ ভেঙে পড়েছেন আমির খান।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, 'আমি মর্মাহত। অনেকেই ভাবছেন আমি ভারতকে অপছন্দ করি। কিন্তু এটা একেবারেই ভুল ভাবনা তাদের। আমি সকলকে অনুরোধ করব, এই সিনেমাটি বয়কট করবেন না। দয়া করে আমার ছবিটি দেখুন'।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টুইটারে আমির খানের ছবি বয়কট ঘোষণার কারণ একটি পুরনো সাক্ষাৎকার। ২০১৫ সালে দেওয়া ওই সাক্ষাৎকারের একটি অংশ সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে। সেখানে আমির বলেছিলেন, ভারত এমনিতে খুব সহিষ্ণু দেশ হলেও কিছু মানুষ আছেন যারা ইচ্ছাকৃত ভাবে ঘৃণা, হিংসা ছড়ান।

শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন, দেশের পরিস্থিতির জন‍্য সাবেক স্ত্রী কিরণ রাও নাকি সন্তানদের নিয়ে ভারত ছেড়ে চলে যেতে চান। তার এই মন্তব‍্য নিয়ে ব‍্যাপক সমালোচনা হয়েছিল তখন। সেই ভিডিওর অংশটুকু নিয়ে আবারও কটাক্ষের শিকার হলেন আমির। নেটিজেনরা লিখেছেন, যে দেশে তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন, সেখানে তার ছবি মুক্তি পাওয়ার কোনও প্রয়োজন নেই।

১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'লাল সিং চাড্ডা'। আমিরের বিপরীতে দেখা যাবে করিনা কাপুর খানকেও। বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’অবলম্বনে তৈরি হয়েছে আমিরের এই ছবিটি।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা