ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইলিয়াস হুসাইন তুষার কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৩:২১
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাবেক সদস্য ও মার্কেটিং ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র ইলিয়াস হুসাইন তুষার।  
 
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, ইলিয়াস হুসাইন তুষারকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।  
 
এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস হুসাইন তুষার দৈনিক সকালের সময়কে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি ছাত্রসংগঠন, যে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সম্পাদক হতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশরত্ন শেখ হাসিনার প্রতি এবং আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান জয় ভাই এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক সারাবাংলার ছাত্রসমাজের অহংকার লেখক ভট্টাচার্য দাদার প্রতি। বাংলাদেশ ছাত্রলীগকে আরো বেগমান করতে নীতি ও আদর্শকে বুকে লালন করে বাংলাদেশ ছাত্রলীগকে সুসংগঠিত করতে কাজ করে যাব।  
 
তিনি আরো বলেন, ছাত্র রাজনীতির সূতিকাগার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সূতিকাগার থেকে রাজনীতি করে তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  
 
ইলিয়াস হুসাইন তুষার যশোরের ঝিকরগাছা উপজেলার সন্তান। নিজ এলাকার মানুষের কল্যাণে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার কথা ব্যক্ত করে তিনি।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে