দীপিকা-আলিয়ার সঙ্গে শ্রীলেখার লড়াই
‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এ সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমায় অভিনয়ের জন্যই এই মনোনয়ন পেয়েছেন তিনি। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বিদ্যা বালান, কঙ্কনা সেনের মতো অভিনেত্রীদের সঙ্গে টক্কর দেবেন শ্রীলেখা।
মনোনয়ন পেয়ে গর্বিত শ্রীলেখা। তার ভাষায়—‘আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি।’ গত বছরের শেষের দিকে বাবাকে হারান শ্রীলেখা। মেয়ের এই প্রাপ্তি তিনি দেখে যেতে পারেননি। তাই আনন্দিত হলেও কিছুটা দুঃখবোধ কাজ করছে শ্রীলেখার। তাই তো ফেসবুকে খুশির খবরটি জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘বাবা এসব দেখে গেলে না। তোমার হাসি হাসি গর্বিত মুখটা দেখতে পাচ্ছি।’
শ্রীলেখা অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমাটি প্রথম থেকেই খবরে। সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। বিদেশের মাটিতে নজর কেড়েছিলেন শ্রীলেখা। নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালেও এই সিনেমা পুরস্কার পেয়েছে। তবে ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নিতে পারেনি। তা নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝেড়েছিলেন শ্রীলেখা।
আগামী ১২ আগস্ট শুরু হবে মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবটি। ৩০ আগস্ট পর্যন্ত চলবে। রেড কার্পেটে দেখা যাবে দেশ-বিদেশের তারকা অতিথিদের। আপাতত মেলবোর্নে সাফল্য লাভের অপেক্ষায় শ্রীলেখা।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা