বলিউড তারকাদের পারিশ্রমিক নিয়ে ভাবা উচিত: আলিয়া
বলিউড তারকাদের পারিশ্রমিক কেমন হওয়া উচিত? সেই প্রশ্নের উত্তর দিলেন আলিয়া ভাট। ভারতীয় সংবাদমাধ্যমে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই বি-টাউনের তারকাদের পারিশ্রমিক নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। আলিয়ার মতে, সিনেমার বাজেট অনুযায়ী তারকার পারিশ্রমিক ঠিক হওয়া উচিত।
‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অভিনয়ের জন্য তুমুল প্রশংসা পেয়েছেন আলিয়া। অন্তঃসত্ত্বা অবস্থাতেই হলিউড সিনেমার শুটিং সেরে ফিরেছেন। আবার আসন্ন ‘ডার্লিংস’ সিনেমার মাধ্যমে প্রযোজনার জগতেও পা রেখেছেন।
এদিন অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তারকাদের পারিশ্রমিক নিয়ে কি নতুন করে ভাবার সময় এসেছে?
উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই ভাবা উচিত বলে বিশ্বাস করি আমি। আমি একজন সৃজনশীল প্রযোজক। বক্স অফিসের নম্বরের দিকে তাকাই না। তবে আমিও জানি বিষয়বস্তুই দর্শকদের সিনেমা হলে আসার জন্য উৎসাহ দেয়। তারকারা কেবল বাড়তি পাওনা মাত্র। তাই সেদিক থেকে বলতে গেলে তারকাদের পারিশ্রমিক সিনেমার বাজেট অনুযায়ী ঠিক হওয়া উচিত।’
সালমানের দেহরক্ষী হতে প্রস্তুত রাখি সায়ন্তনীসালমানের দেহরক্ষী হতে প্রস্তুত রাখি সায়ন্তনী
অবশ্য এ বিষয়ে প্রত্যেকের আলাদা মতামত রয়েছে বলেও মনে করেন আলিয়া। নায়িকার বিশ্বাস, প্রযোজক এবং অভিনেতারা অবশ্যই এ বিষয়গুলো ভেবে দেখছেন।
আলিয়ার কথায়, ‘অনেক সময় তারকারা প্রয়োজনীয় অর্থটুকুই পারিশ্রমিক হিসেবে নেন। আবার সিনেমা সাফল্য না পেলে তারা অতিরিক্ত টাকাও নেন না। টাকা ফেরত দেওয়ার ঘটনাও ঘটে। তবে তা লোকজন জানতে পারেন না। এখানে কেউ কাউকে ঠকাচ্ছে না।’
প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘ডার্লিংস’ ছবির প্রচার করছেন আলিয়া। নিজে সিনেমায় অভিনয়ও করছেন। আলিয়া ছাড়া নেটফ্লিক্স সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় বর্মা, রোশন ম্যাথিউ। আগামী শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা