ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

‘দেবদাস’ হচ্ছেন নাগা চৈতন্য? ‘পারু’ কে হবেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২২ বিকাল ৫:৩৪

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর কাজে মন দিয়েছেন নাগা চৈতন্য। দক্ষিণে-পশ্চিমে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘থ্যাঙ্ক ইউ’। এখন অভিনেতা ব্যস্ত বলিউডে। ‘লাল সিংহ চড্ডা’র প্রচার চলছে জোরকদমে। এই ছবিতে নাগাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

এর মাঝেই সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে দেখা করলেন অভিনেতা। নাগাকে পরিচালকের অফিস থেকে বেরোতে দেখে কৌতূহলী তার অনুরাগীরা। পরিচালকের পরের ছবিতে নাগাকে দেখা যাবে বলে গুঞ্জন, কেউ আবার মনে করছেন, সঞ্জয়ের নতুন ‘দেবদাস’ হচ্ছেন অভিনেতা।

এর আগে পরিচালকের দেবদাস ছিলেন বলিউডের ‘কিং-খান’। পার্বতীর ভূমিকায় ছিলেন ঐশ্বর্যা রাই। শাহরুখ-ঐশ্বর্যার রসায়নে এই ছবি ‘মাইলফলক’।

১৯৫৩ সালে তেলুগু ভাষায় চৈতন্যর ঠাকুর্দা অভিনীত ‘দেবাদাসু’ও ব্যাপক সাড়া ফেলেছিল দক্ষিণে। এবার কি নাতির পালা? অনুরাগীদের জল্পনা তুঙ্গে। কেউ বলেছেন, নাগাকে নিয়ে ভন্সালীর ‘দেবদাস’ করা উচিত। কেউ আবার মনে করছেন, তিনি বড় মাপের পরিচালক, তাই নাগার মতো অভিনেতাকে চিনতে ভুল করবেন না। ওঁকে নিয়ে নিশ্চয়ই কোনও ধমাকার কথা ভাবছেন।

কিছু দিনের মধ্যেই চৈতন্য এক দ্বিভাষিক ছবির কাজ শুরু করবেন। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর এটাই তার প্রথম কাজ।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা