ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

এবার কঙ্গনার কটাক্ষের শিকার আমির


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১০:৫৬

‘লাল সিং চড্ডা’ নিয়ে তুমুল তোপের মুখে বলিউড অভিনেতা আমির খান। ‘ভারতজুড়ে বাড়ছে অসহিষ্ণুতা’- মিস্টার পারফেকশনিস্টের এ মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেছেন ভারতীয়রা। তাদের অনেকের মতে, আমির নিজ দেশকে ভালোবাসেন না। নেটিজেনরা তো ‘লাল সিং চড্ডা’কে বয়কটের দাবিও তুলেছেন।

এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কটাক্ষের শিকার হলেন আমির। গতকাল বুধবার ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করে আমিরকে কটাক্ষ করে কঙ্গনা লেখেন, ‘লাল সিং চাড্ডা’ হিট করাতেই আমির পুরনো কৌশলে বিতর্ক উসকে আলোচনায় আসছেন!

সেখানে কঙ্গনা আরও লেখেন, আমার মনে হয় জোর করে গোটা দেশজুড়ে আবারও নেগেটিভিটি ছড়ানো হচ্ছে। কারণ, সামনেই ‘লাল সিং চাড্ডা’র মুক্তি। এটা পুরোটাই আমির খানের মস্তিষ্কপ্রসূত। কারণ, ছবি হিট করাতে আমির সব সময়ই বিতর্ক উসকে দিতে ওস্তাদ। এ বছর একটি কমেডি ছবি ছাড়া কোনোটাই চলেনি। ফলে ছবি হিট করাতে বলিউডে হিন্দু-মুসলিম ও রাজনীতির বিষয়গুলো সামনে আনা হচ্ছে। আমিরই হিন্দুফোবিক ‘পিকে’ ছবিটি তৈরি করেছিল, আর তিনিই বলছেন অসহিষ্ণুতার কথা! ছবি হিট করানোর জন্য ওরা সবকিছু করতে পারেন।

সম্প্রতি আমির খানের পুরোনো একটি সাক্ষাৎকার নেট দুনিয়ায় ভাইরাল হয়। যেখানে ভারতের সার্বিক পরিস্থিতি নিয়ে ‘অসহিষ্ণুতার’ প্রসঙ্গ তোলেন আমির। এমনকি আমির এ-ও বলেছিলেন, পরিবার নিয়ে ভারতে থাকতে তার ভয় হয়! সেই সাক্ষাৎকারের জেরেই ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।

তবে এরইমধ্যে আমির তার ছবিটি বয়কট না করার অনুরোধ জানিয়ে বলেছেন, তিনি দেশকে ভালোবাসেন না, এ ধারণা ভুল। ভক্তদের এমন ধারণা পাল্টে ফেলার অনুরোধও জানিয়েছেন এ অভিনেতা।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা