ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ গভর্নিং বডির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ৩:৮

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এর গভর্নিং বডির ৩৪ তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৯ টায় মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধা কোটায় ছাত্রী ভর্তির বিষয়ে আলোচনা হয়।

মেডিকেল কলেজ সূত্রে জানা যায়আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে গভর্নিং বডির সভা শুরু হয়। সভায় এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধা কোটায় আবেদনকারী ছাত্রীদের সাক্ষাৎকার গ্রহন করা হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব অধ্যাপক ডা. আশরাফ-উর-জামানস্বাস্থ্য শিক্ষা প্রতিনিধি অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীবসদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবীশিক্ষানুরাগী প্রতিনিধি আব্দুল মালেকমন্ত্রনালয় প্রতিনিধি নেওয়াজ হোসেন চৌধুরীদাতা প্রতিনিধি অধ্যাপক ড. জামালুন্নেসাঅভিভাবক প্রতিনিধি ডা. কে এম জোবায়ের গালীবপৃষ্ঠপোষক প্রতিনিধি অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরপ্রতিষ্ঠাতা প্রতিনিধি অধ্যাপক ডা. আফিকুর রহমানশিক্ষক প্রতিনিধি অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন এবং উপাধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ডা. মাহমুদা হাসান।

গভর্নিং বডির সভা শেষে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধা কোটায় নির্বাচিত ও অপেক্ষমান ছাত্রীদের তালিকা প্রকাশ করা হয়। মেধা তালিকায় ৫ জনকে নির্বাচিত এবং ২ জনকে অপেক্ষমান রাখা হয়েছে। নির্বাচিত ছাত্রীরা হলেনইয়াসমিন ফেরদৌসফরিদা ইয়াসমিন,  রেজওয়ানা ফেরদৌস (সাদিয়া)ফাতিমা সরকার তন্বী এবং মোছাঃ সানজিদা আফরোজ দীপা। হুমায়রা নেহরীর শাম্মী এবং জান্নাতুল ফেরদৌস সানজানা অপেক্ষমাণ তালিকায় রয়েছে। আগামী ৮ আগস্টের মধ্যে নির্বাচিতদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

পরে সকাল ১১ টায় বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ এর গভর্নিং বডির ১৮ তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধা কোটায় নির্বাচিত ও অপেক্ষমান ছাত্রীদের তালিকা প্রকাশ করা হয়। মেধা তালিকায় ৩ জনকে নির্বাচিত এবং ২ জনকে অপেক্ষমান রাখা হয়েছে।

এমএসএম / জামান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত