মুন্না খান ও সোনিয়া লাজুকের “মনের মাঝে আছিস রে তুই
মুন্না খান ও সোনিয়া লাজুককে নিয়ে নির্মাণ হয়েছে “মনের মাঝে আছিস রে তুই” শিরোনামের নতুন মিউজিক ভিডিও। শুটিং হাসনা হেনা পুবাইল,গাজীপুরের এই মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটি লিখেছেন মুন্না খান এবং সুর এস ডি সাগর ও সংগীত করেছেন এস ডি সাগর। গানটি গেয়েছে হিরু ফকির। ডিওপিতে জুয়েল মাহমুদ ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মুন্না খান ও সোনিয়া লাজুক ছাড়াও গানটিতে আরো মডেল ছিলেন মুকুল খান।
গীতিকার ও মডেল মুন্না বলেন, কণ্ঠশিল্পী হিরু ফকিরের সঙ্গে বেশ কিছুদিন ধরে গান নিয়ে কথা হচ্ছিল। তার কণ্ঠ অনুযায়ী আমার এই গানটি লেখা। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও ডিরেকশন দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন দাদা। আমার সঙ্গে মডেল হয়েছেন সোনিয়া লাজুক। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে । আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।
মডেল সোনিয়া লাজুক বলেন, মুন্না ভাইয়ের লেখা গানটি অনেক সুন্দর করে গেয়েছেন হিরু ফকির। তাছাড়া গানটির সুর ও সংগীতায়োজন আমার ভালো লেগেছে। সৌমিত্র ঘোষ ইমন দাদা যত্ন নিয়েই গানটি তৈরি করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
সৌমিত্র ঘোষ ইমন বলেন, “মনের মাঝে আছিস রে তুই” এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি ভালো লাগবে।
জানা গেছে, শিঘ্রই গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এমএসএম / এমএসএম
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
Link Copied