ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কিম কার্দাশিয়ানের নতুন প্রেম ভেঙে গেলো ?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১:৪১

মাত্র নয় মাসেই ভেঙে গেলো মার্কিন রিয়েলিটি শো তারকা ও মডেল কিম কার্দাশিয়ানের নতুন প্রেম। ‘সাটারডে নাইট লাইভ’খ্যাত কমেডিয়ান পেট ডেভিডসনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ৪১ বছর বয়সী কিম। পশ্চিমা সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত সপ্তাহে তাদের ব্রেকআপ হয়েছে। তবে এ বিষয়ে এই জুটির মুখপাত্রদের কেউ-ই মন্তব্য করেননি।

গায়ক কেনি ওয়েস্টের সঙ্গে ডিভোর্সের ঘোষণার পর গত অক্টোবরে ‘সাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিম কার্দাশিয়ান। এরপরই পেট ডেভিডসনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শুরু হয়।

কেনি ওয়েস্টের সঙ্গে কিমের ডিভোর্সের আইনি প্রক্রিয়া এখনো চলছে। ২০১২ সাল থেকে একসঙ্গে থাকতেন কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্ট। ২০১৪ সালে বিয়ে করেন তারা। তাদের চার সন্তান— নর্থ, সেইন্ট, শিকাগো এবং স্যাম। গত বছর ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স আবেদন করেন কিম ও কেনি ওয়েস্ট। সম্প্রতি গুঞ্জন চাউর হয়, তাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছেন তারা। এরই মধ্যে কিম ও পেট ডেভিডসনের ব্রেকআপের গুঞ্জন শোনা যাচ্ছে।

এদিকে ‘সাটারডে নাইট লাইভ’ শো-তে আট সিজন কাস্ট মেম্বার হিসেবে ছিলেন ২৮ বছর বয়সী ডেভিডসন। গত মে মাসে তিনি এই শো থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। বর্তমানে অস্ট্রেলিয়াতে ‘উইজার্ড’ নামের একটি সিনেমার শুটিং করছেন তিনি। 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা