রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মহাপ্রয়াণ দিবস পালিত
বাইশে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মহাপ্রয়াণ দিবস। দিবসটিকে যথাযথ মর্যাদায় পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১-এর লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।
উপাচার্য তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন। বাঙালি সংস্কৃতি বিনির্মাণে রয়েছে তার অনবদ্য অবদান। মুক্তিযুদ্ধের সময় কবির গান ও কবিতা মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে, শক্তি জুগিয়েছে। এই মহান কবির স্মৃতিকে অম্লান করে রাখতে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। কবির রচনা পাঠ ও তার দর্শন চর্চার মধ্যদিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে রবীন্দ্র ভাবধারায় আলোকিত করতে আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি। কবির প্রয়াণ দিবসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
তিনি আরো বলেন, এই শোকাবহ আগস্টেই আমরা হারিয়েছি বাঙালি জাতিসত্তার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied