নাটকে কায়েস আরজু, নায়িকা সুস্মিতা
সিনেমার জনপ্রিয় নায়ক কায়েস আরজু। দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন তিনি। নাম ‘বাটপারের বিয়ে’। কমেডি নির্ভর রোমান্টিক নাটকটিতে আরজুর নায়িকা হিসেবে দেখা যাবে সুস্মিতা সিনহাকে। জিসান মালটিমিডিয়ার ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন রাফসান সানি। এতে আরও অভিনয় করেছেন সাবেরি আলম, রেশমা আহমেদ, হারুন রাশিদ বানটিসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, জিসান একটা প্রাইভেট কাম্পানিতে জব করে। সে ব্যাচেলার হবার কারণে কেউ তাকে বাসা ভাড়া দিতে চায় না। রাস্তায় ২ ভিক্ষুক জোসনা ও রহিমের সাথে তার দেখা হয়। তাদের দেখে মাথায় একটা বুদ্ধি আসে। সে জোসনাকে তার মায়ের পরিচয় দিয়ে বাসা ভাড়া খুঁজতে যায়। জোসনাকে অনেক মডার্ন বানিয়ে চোখে সান গ্লাস লাগিয়ে খুব সহজে শরিফ সাহেবের বাসায় উঠে পড়ে।
শরিফ সাহেব ও তার একমাত্র মেয়ে জারা সেই বাসাতেেই থাকেন। জিসান অফিসে যাবার সময় শরিফ সাহেব ও তার মেয়ে জারা বিভিন্নভাবে নিজের কাজ করিয়ে নেয়। জারার একটা বয়ফ্রেন্ড থাকে। জিসান খুব সহজে জারার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকাপ করিয়ে ফেলে জারার মন জয় করে নেয়। তাদের প্রেম খুব দ্রুত বিয়ের দিকে এগিয়ে যায়।
এদিকে ভালো ফ্লাটে এসেও জোসনা ভিক্ষা করার অভ্যাসটা ছাড়তে পারে না। সে একদিন ঘরের বাইরে বের হলে দেখা হয় তার পার্টনার রহিমের সাথে। রহিম জিসানকে ব্ল্যাকমেইল করে জিসানের বাবা হিসেবে ফ্লাটে আরাম করে থাকা শুরু করে।
রহিম প্ল্যান করে জোসনাকে নিয়ে জিসানের বাড়ি থেকে চুরি করে পালাবে। জারা হাতে নাতে ধরে ফেলে। জিসান জারাকে সব ঘটনা খুলে বলে।
এ নাটকে অভিনয় করা প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘খুব ভালো লাগলো নাটকটিতে কাজ করে।কমেডি গল্পের নাটক। মজা পেয়েছি। আমার বিশ্বাস দর্শকও অনেক মজা পাবেন।’
এছাড়াও কায়েস আরজু অভিনীত চারটি সিনেমা মুক্তির অপেক্ষায়। ইফতেখার চোধুরীর ‘মুক্তি’, মেহেদির ‘আগুনে পোড়া কান্না’, জাফর আল মামুনের ‘এক পশলা বৃষ্টি’, সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’ ছবিগুলো আছে তালিকায়।
শুটিং চলছে জাজের ‘ময়না’ ও অপুর্ব রানার ‘জলরং’ চলচ্চিত্রের।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার