ববিতে ক্যাম্পাস প্রবেশে নিরাপত্তা চেয়ে প্রক্টর বরাবর ২ শিক্ষার্থীর আবেদন
গত ৫ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘাত সৃষ্টি হয়৷ এতে আহত হয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হন৷ এরপর থেকেই একটি পক্ষ ক্যাম্পাসে সক্রিয় রয়েছে৷ অপরপক্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া যায়৷ এর পরিপ্রেক্ষিতে গত ৪ আগস্ট দুই শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশে নিরাপত্তা চেয়ে প্রক্টর বরাবর আবেদন করেছেন৷
জানা গেছে, ওই দুই শিক্ষার্থী মো. সাইমুন ইসলাম রসায়ন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী৷ তার রোল নং 20CHEO22 (এম.এম) এবং ইরাজ রব্বানি ব্যাবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার রোল নং 20MGT020৷
আবেদনে তারা উল্লেখ করেন, গত ৭ জুলাই থেকে বেশ কিছুদিন ধরে ক্লাস চলাকালীন সময়ে ধারালো অস্ত্রসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাতসহ কমপক্ষে ৮-১০ জন যুবক আমার বন্ধুদের (নাম প্রকাশে অনিচ্ছুক) কাছে আমাকে খুঁজতে আসে গড় ২৫ জুলাই আমি ক্লাস করতে গেলেও তখন দূর থেকে তাদের দেখে তাদের উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত না থাকায় এবং পরিস্থিতি খারাপ বিবেচনায় নিয়ে ক্লাস না করে ভার্সিটি থেকে পালিয়ে যাই। উক্ত ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে। বর্তমান আমার ক্যাম্পাসে যাওয়াও এখন ভীতিকর৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, শুনেছি আমার দপ্তরে দুটি চিঠি এসেছে। বিস্তারিত আমি দেখিনি৷ রোববার বিস্তারিত দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব৷
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সিটি মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিল সিফাত-রুম্মন গ্রুপ৷ অপরদিকে ছাত্রলীগের এমপি জাহিদ ফারুকের অনুসারী ইভান-রক্তিম অপরপক্ষের নেতৃত্ব দিয়ে আসছে৷
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied