বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ফোন ও মানিব্যাগ ছিনতাই
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের এক আবাসিক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন৷ ৬ই আগস্ট রাত ১০টার সময় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের পিছনে খালপাড় রোড নামক স্থানে এ ছিনতাইয়ের শিকার হয়। ভুক্তভোগী শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী মো.ইসমাইল।
ভুক্তভোগী ইসমাইল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসে।ভাই আমার পরিচিত। বিকালে তাকে নিয়ে ঘুরতে বের হয়৷তালুকদার মার্কেট থেকে ফিরে আমরা ক্যাম্পাসের পাশে আমরা খালপাড়ে নামক স্থানে আমরা অবস্থান করি৷রাত ১০টার দিকে তিনজন অজ্ঞাত ব্যক্তি এসে আমাদের বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে৷আমরা সঠিক উত্তর দিই এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়েছে৷ একপর্যায়ে হটাৎ তারা আমাদের ঘিরে ধরে এবং কাছে যা ছিলো দিতে বলে।আমরা দিতে না চাইলে পেটে ছুরি ধরে। তখন আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়।আমার কাছ থেকে বাইল ফোন ও মানি ব্যাগ ছিনিয়ে নেয়৷ব্যাগে ৩ হাজার টাকা ছিল৷
সাথে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান,আমি এসেছিলাম বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।পরে ফ্রেস হয়ে ছোটো ভাইকে নিয়ে ঘুরতে যায়।বিভিন্ন জায়গায় ঘুরার পরে আমরা খালপাড় রোডে গেলে আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে যায়।তাদের মুখে মাস্ক পরা ছিলো।আমাদের বাড়ির কথা জিজ্ঞাসা করেছিলো।বরিশালের বাইরে বরগুনা বাসার কথা বলা মাত্রই আমাদের পেটে ছুরি ধরে সবকিছু নিয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলমকে মুঠোফোনে জানানো হলে তিনি বলেন,ছিনতাইয়ের বিষয়টি খুবই দুঃখজনক।বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে আমরা বলবো। ভুক্তভোগী শিক্ষার্থী জিডি করার পরে পুলিশ তাকে যেন সর্বোচ্চ সহযোগিতা করে সে বিষয়ে অবিহিত করা হবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied