ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ট্রেনের ছাদে ওঠা ও টিকিট কালোবাজারি বন্ধে মনিটরিং সেল গঠন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ১২:৮

ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধ এবং টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার (৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে।

প্রতিবেদনে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, টিকিটবিহীন যাত্রী যেন স্টেশনে ঢুকতে না পারে সে বিষয়ে ৫০টি স্টেশনে বিশেষ চেকিং করা হচ্ছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আদালতে এ প্রতিবেদন দাখিল করেন।

এর আগে গত ২১ জুলাই ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। সেদিন আদালত বলে, এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আদালত আরো বলে, ট্রেনের ছাদে যাত্রী নেয়া আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে ও টিকিট কালোবাজারি বন্ধে নেয়া পদক্ষেপের বিষয়েও আদালতকে জানাতে হবে।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট