মুন্না খান ও রাবিনা বৃষ্টি'র 'কে বল তোকে বাসবে ভালো'
সম্প্রতি পুবাইল,গাজীপুরে হাসনা হেনা এই মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম 'কে বল তোকে বাসবে ভালো'। গানটি লিখেছেন আর জে রুবেল এবং সুর করেছেন আর জে রুবেল ও সংগীত আয়োজন করেছেন রাব্বি খান। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী রোমান খান। ডিওপিতে জুয়েল মাহমুদ ও মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল মুন্না খান ও চিত্রনায়িকা রাবিনা বৃষ্টি।
মডেল মুন্নাখান বলেন, কণ্ঠশিল্পী রোমান খানের গাওয়া 'কে বল তোকে বাসবে ভালো' গানটি অসাধারণ। এ প্রথমবারের মত চিত্রনায়িকা রাবিনা বৃষ্টি'র সাথে জুটি বেঁধে কাজ করলাম। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও নির্মান করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন । আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে । আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।
চিত্রনায়কা রাবিনা বৃষ্টি বলেন, মুন্না ভাইয়ের সাথে প্রথম মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন দাদা যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
সৌমিত্র ঘোষ ইমন বলেন, 'কে বল তোকে বাসবে ভালো' এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি ভালো লাগবে।
জানা গেছে, শিঘ্রই গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এমএসএম / এমএসএম
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই
কটাক্ষের শিকার সাই পল্লবী
Link Copied