বয়ফ্রেন্ডের জন্য জাহ্নবীর বার্তা
বলিউডের উঠতি অভিনেত্রী জাহ্নবী কাপুর। সিনেমার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা কম হয় না! প্রায়ই জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে এখনো নিজেকে সিঙ্গেল বলেই দাবি এই অভিনেত্রীর। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সুখেই আছি। তবে মাঝে মাঝে একাকিত্ব লাগে।’
হবু বয়ফ্রেন্ডের জন্য কোনো বার্তা রয়েছে কিনা জানতে চাইলে জাহ্নবী কাপুর বলেন, ‘আমার সঙ্গে ভালো আচরণ করবে এবং হাসাবে। আমার ধারণা, আমি তোমার সঙ্গে ভালো আচরণ করব। তোমার পাশে থাকব। আমার সঙ্গে বেশ মজাতেই থাকবে। আমি কিছুটা সাইকো তবে অনেক কিউট।’
সম্প্রতি জাহ্নবী অভিনীত ‘গুড লাক জেরি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’— এর শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়াও ‘বাওয়াল’ ও ‘মিলি’ সিনেমায় জাহ্নবীকে দেখা যাবে।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার