ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ববিতে মার্কেটিং বিভাগের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ৭-৮-২০২২ রাত ৯:৩০
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববিতে)মার্কেটিং বিভাগের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল আন্ত:ব্যাচ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে৷
 
 আজ ৭ আগস্ট বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো.ছাদেকুল আরেফিন ও বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 
 
প্রধান অথিতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বক্তব্যের শুরুতে ১৫আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন,খেলাধুলা শারিরীক চর্চার অন্যতম বড় মাধ্যম৷খেলাধুলা আমাদেরকে সংগঠিত করে ও একত্রিত করে৷বঙ্গবন্ধু নিজে খেলাধুলা করতেন এবং খেলাধুলায় অন্যদের উৎসাহিত করতেন৷মার্কেটিং বিভাগের এমন আয়োজন কে আমি সাধুবাদ জানাই৷ 
 
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রোভোস্ট মো.আরিফ হোসেন,শারীরিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক রিফাত মাহমুদসহ মার্কেটিং বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীবৃন্দ। “ বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট-২০২২” এ মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা দুটি গ্রুপে ৬টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় নবম ব্যাচ দশম ব্যাচের মোকাবেলা করে৷

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন