ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অফিস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন ববির শেরে বাংলা হলের কেয়ারটেকার


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ১:৫৬

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শেরে বাংলা হলের কেয়ারটেকার গোলাম কিবরীয়া নির্ধারিত সময় সকাল ৯টায় অফিসে আসার কথা থাকলেও অফিসে না এসে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এছাড়াও বিভিন্ন সময়ে নিজের রুমে ফ্যান, লাইট জ্বালিয়ে বাইরে চলে যান৷

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেল ও গ্যাসনির্ভর বিদ্যুৎ উৎপাদন এখন খুবই সংকটে। বিদ্যুৎ সংকট মোকাবেলায় সারাদেশে লোডশেডিং চলমান রয়েছে৷ এরপরও এই কর্মকর্তা বিদ্যুৎ সাশ্রয়ে উদাসীন, যেটা দৃষ্টিকটূ৷

আজ বুধবার (১০  আগস্ট) বেলা ১১টায় তার অফিসে হলের বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি৷ এ বিষয়ে সেকশন অফিসার জসীমউদ্দীন বলেন, এই অফিসে আসবে, এ বিষয়ে কথা বলতে তাকে ফোন দেন আপনারা৷

ফরহাদ নামের এক আবাসিক শিক্ষার্থী জানান, হলের সমস্যা নিয়ে গেলে প্রায়ই তাকে রুমে পাওয়া যায় না৷ আমরা অভিযোগটা কার কাছে দেব?

জানা যায়, গত ইদের আগে ১৫ দিন ছুটি কাটিয়েছেন৷ ছুটির তার যেন পছন্দের চাকরি৷ তারপরও অধিকাংশ দিন তিনি অফিসে দেরি করে আসেন।

এ বিষয়ে গোলাম কিবরীয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ব্রিজের নিচে। অন্য আরেকজন সাংবাদিক ফোন দিলে বলেন, আমি ক্যাম্পাসের সামনে আছি৷ নানারকম মিথ্যা কথা বলে তার অপরাধ ঢাকার চেষ্টা করেন৷

বিষয়টি শেরে বাংলা হলের প্রোভোস্ট আবু জাফর মিয়াকে জানালে তিনি বলেন, বিষয়টি আমি দেখব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব৷

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?