ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ববি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মেঘলা-নাসরুল্লাহ


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ৪:৫৬
তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বরিশাল বিশ্ববিদ্যালয়  শাখার ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক, বরিশাল  বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ কার্যবর্ষের জন্য সিফাত জামান মেঘলাকে  সভাপতি এবং নাসরুল্লাহ ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেয়া হলো।
 
বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর  সেলে জমা দিতে বলা হয়েছে।
 
ববির সদ্য সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক শোয়েব বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়- এই স্লোগানকে সামনে রেখে তরুণ কলাম লেখক ফোরাম সারাদেশে তরুণ লেখকদের সৃজনশীলতা আর মেধা-মননকে পত্রিকায় কলামের মাধ্যমে মানুষের মাঝে পৌঁছে দিতে চায়, যাতে তরুণ লেখকরা লেখালেখিতে উদ্বুদ্ধ হয় আর সমাজ উপকৃত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নব মনোনীত সভাপতি আর সাধারণ সম্পাদক আর শাখার জন্য শুভকামনা রইল। 
 
নব মনোনীত সভাপতি সিফাত জামান মেঘলা  বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরণ্যের সৃষ্টিশীলতায় বিশ্বাসী এবং তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের আদর্শে  গড়ে তোলা এবং কুসংস্কার, অন্যায়, শোষণমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে সর্বদা কাজ করে যাচ্ছে। তরুণ কলাম লেখক ফোরাম তারুণ্যের মেধা বিকাশের এক অনন্য ব্যতিক্রমধর্মী সংগঠন। আমাদের সদ্য-সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
 
তিনি আরো বলেন, তরুণ কলাম লেখক ফোরামের মূলমন্ত্র ‘তারণ্যের শাণিত কলমে আলোকিত ধরণী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তরুণ কলাম লেখক ফোরাম শাখাকে ভবিষ্যতে আরো সুউচ্চ এবং সমৃদ্ধির পথে নিয়ে যেতে এবং এর জন্য নিবেদিতপ্রাণ কাজ করতে সর্বদা সচেষ্ট থাকব। আশা করি আমাদের উপদেষ্টামণ্ডলী এবং সকলের সার্বিক সহযোগিতা পাব। সকলের সহযোগিতাপূর্ণ মনোভাব আমাদের শাখাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।
 
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন