ছেলের ছবি প্রকাশ করেছেন পরীমণি
চিত্রনায়িকা পরীমণি বুধবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুইদিন বয়সী তার ছেলের ছবি প্রকাশ করেন। ছেলের ছবি শেয়ার করে পরী লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। সেই সঙ্গে লিখেছেন আমাদের রাজপুত্র।’
বাবা হওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তার স্বামী শরিফুল রাজ গণমাধ্যমকে বলেন, 'আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন। প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না।
রাজ বলেন, শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।
পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’-নিজের অনাগত সন্তানের নাম নিয়ে চলতি জানুয়ারিতেই এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা