ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

আসছে ‘পরাণ’ পরিচালক রাফীর ‘দামাল’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ১২:১৬

গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’-এর জয়জয়কার চলছে। তরুণ নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমা যারাই দেখছেন, তারাই প্রশংসা করছেন। যার ফলে ক্রমশ এর জনপ্রিয়তা বেড়েই চলছে।

নতুন খবর হলো এই পরিচালকের আরেকটি সিনেমা ‘দামাল’ সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। জানা গেছে, গত সোমবার (৮ আগস্ট) তারকাবহুল সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। পরে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট প্রদানে সম্মত হন সেন্সর সদস্যরা।

মঙ্গলবার সিনেমাটির পরিচালক রায়হান রাফী জানিয়েছেন আগামী অক্টোবরের শেষে তিনি ‘দামাল’ মুক্তি দিতে চান।

রাফী বলেন, “সিনেমাটি যে গল্প নিয়ে নির্মিত পৃথিবীর অন্য কোনো দেশে এমন ইতিহাস নেই। ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্র সমন্বয় দেখা যাবে ‘দামাল’ ছবিতে। এটি ব্যয়বহুল ছবি। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়েছে। ভিএফএক্সে প্রচুর সময় দিতে হয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত কিছু নিয়ে আসছে সিনেমাটি।”

‘দামাল’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

‘দামাল’র সেন্সর প্রসঙ্গে মিম বলেন, ‘সেন্সর হয়েছে শুনেছি। সেন্সর থেকে একাধিক সদস্য ফোন করে ভীষণ প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, ‘দামাল’ দেখে মুগ্ধ হয়েছেন। ‘পরাণ’ যেভাবে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে, আমার বিশ্বাস ‘দামাল’ দিয়েও এমনও কিছু হবে। এখন মুক্তির অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’–এর কাহিনি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ, যা অনেকের কাছে অজানা। সেই অজানা বিষয়গুলো উঠে আসবে সিনেমাটিতে। শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা।

এমএসএম / এমএসএম

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী