ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মালাইকার সঙ্গে আদৌ কি বাজবে বিয়ের সানাই?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ১:১৫

বিগত দু’বছর ধরে সম্পর্কে আছেন বলিউড তারকা অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও তাদের প্রেমঘন কথোপকথনের মুহূর্ত বহুবার প্রকাশ্যে এসেছে। বর্তমানে মালাইকার বয়স ৪৮ বছর।

তবে এখনও তাদের একসঙ্গে থাকার পরিকল্পনার কথা জানা যায়নি। করন জোহরের সঙ্গে কফির আড্ডায় আবারও হতাশ করলেন অর্জুন। মালাইকার সঙ্গে বিয়েটা হচ্ছে কবে? ‘এক ভিলেন রিটার্নস’ অভিনেতাকে প্রশ্ন করেছিলেন সঞ্চালক করন জোহর। তার উত্তরে অর্জুন বললেন, “এই মুহূর্তে বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। ক্যারিয়ারে মন দিতে চাইছি। সত্যি বলতে কি, লকডাউন, করোনায় অনেকটা সমস্যা হয়ে গেছে।”

অর্জুন জানান, তিনি খুব বাস্তববাদী। তার কিছু লুকানোর নেই। এখন নিজেকে গুছিয়ে নিতে চাইছেন। স্থিতি চাইছেন তিনি।

তিনি বললেন, “আমি আর্থিক স্থিতির কথা বলছি না, আবেগের কথা বলছি। আমি এমন কাজ করতে চাই যা নিজেকে খুশি করে। কারণ আমি যদি খুশি থাকি তবেই আমি আমার সঙ্গীকে খুশি রাখতে পারব। সুখী হতে চাই। অনুভব করি, আমার অনেক সুখ আমার কাজ থেকে আসে।”

৩৭ বছরের অর্জুন সেই পর্বে উল্লেখ করলেন, তিনি মালাইকার পরিবারের সঙ্গে দেখা করেছেন। প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার পরিবারকেও একটু সময় দিতে চাইছেন। অতএব, এখনই বিয়ের সানাই বাজছে না। আদৌ কি বাজবে, সে নিয়েও স্পষ্ট করে কিছুই জানালেন না তিনি। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা