ডায়েট ভুলে ৩৫ পদের খাবার খেলেন বিজয়
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় দেবরকোন্ডা। তার পরবর্তী সিনেমা ‘লাইগার’। সিনেমাটিতে অনন্যা পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে এটি। এ উপলক্ষে প্রচারের কাজে দারুণ ব্যস্ত সময় পারছেন করছেন তিনি। ছুটে যাচ্ছেন ভারতের বিভিন্ন রাজ্যে।
তারই ধারাবাহিকতায় গুজরাটে গিয়েছিলেন বিজয়। ফিট থাকতে নিয়মিত ব্যায়াম করলেও সেখানে গিয়ে ডায়েট ভুলে গিয়েছিলেন তিনি। স্থানীয় নানা পদের খাবার পরিবেশন করা হয় বিজয়কে। এ নায়কও সব ভুলে ৩৫ পদের খাবার নিয়ে বসে যান টেবিলে।
আর এ মুহূর্তের কয়েকটি ছবি বিজয় তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন—‘দারুণ গুজরাটি থালি।’ এসব ছবি দেখে বিজয় ভক্তরাও গুজরাটি খাবারের প্রশংসা করছেন। এক দিনে না পেরুতেই এসব ছবিতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ২০ লাখ।
স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। তা ছাড়াও তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। করন জোহর প্রযোজিত এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন বিজয় দেবরকোন্ডা
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা