ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, স্বাস্থ্যসেবা ব্যাহত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসেনকে মারধরের ঘটনার বিচার দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এতে সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের।
শুক্রবার (১২ আগস্ট) ঢামেকে দেখা যায়, রোগীর চাপ ছিল অন্যান্য দিনের মতোই। ভর্তি থাকা রোগীও ছিল উল্লেখযোগ্য সংখ্যায়। তবে ছিলেন না ইন্টার্ন চিকিৎসকদের কেউ-ই। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
এ বিষয়ে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে রোগীদের যাতে সমস্যা না হয় আমরা সে ব্যবস্থা নিয়েছি। রোগীদের সেবা অব্যাহত রয়েছে।
ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আমরা ইন্টার্ন চিকিৎসক, প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করছি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
মারধরের ঘটনার ৪৮ ঘণ্টা পরও দোষীদের শনাক্ত না করতে পারায় বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে তারা আগামীকাল (শনিবার) পুলিশপ্রধানের কাছে স্মারকলিপি দেয়ার কথা রয়েছে৷
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী ও সাধারণ সম্পাদক ডা. মারুফ উল আহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র ৮ আগস্ট রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিনা কারণে সাজ্জাদ হোসেনের ওপর বর্বরোচিত হামলা চালায়।
ডা. মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনার ৪৮ ঘণ্টা হয়ে গেলেও এখনো প্রশাসন কাউকে শনাক্ত করতে পারেনি। এজন্য আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করলাম। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আগ পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।
জামান / জামান
বর্ষাকালের অসুখ-বিসুখ
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান