ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

করোনার দুই ডোজ ভ্যাকসিনে ৯৮ শতাংশ মৃত্যুঝুঁকি কমে 


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ১২:৫৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিনসমুহ করোনার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হচ্ছে। ভারতীয় এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে। চন্ডীগারের পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউশন অব মেডিক্যাল অ্যাসোসিয়েশন অ্যান্ড রিসার্চ নামক প্রতিস্থান সম্প্রতি পাঞ্জাবের পুলিশ কর্মকর্তাদের ওপর এই গবেষণা চালায়। গবেষণায় দেখ‍া যায়, ভ্যাকসিনের এক ডোজ মানুষের ৯২ শতাংশ পর্যন্ত মৃত্যুঝুঁকি কমায় এবং যারা ইতোমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন তাদের সুরক্ষা ৯৮ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

গবেষণার বরাত দিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা টিকা নেননি, করোনা আক্রান্ত এমন এক হাজার ব্যক্তির মধ্যে ৩ শতাংশ ব্যক্তির মৃত্যু হয়েছে। অথচ প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে সেই হার ০.২৫ শতাংশ এবং দ্বিতীয় ডোজ গ্রহণকারী ব্যক্তিদের মৃত্যুহার ০.০৫ শতাংশ পর্যন্ত কমে গেছে।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়ার সদস্য ডা. ভি কে পাল বলেন, গবেষণাটি প্রমাণ করেছে যে, ভারতে অব্যাহত ভ্যাকসিন কার্যক্রম মানুষের করোনায় আক্রান্ত ও মৃত্যুঝুঁকি কমাতে সক্ষম হচ্ছে। এটি ক্রমেই ভাইরাসটি নির্মূলে কাজ করে যাচ্ছে। অচিরেই আমরা সামগ্রিকভাবে ও বৃহদাকারে এর ফলাফল দেখতে পাব। টিকাগুলো মানব শরীরের জন্য নিরাপদ ও সুরক্ষিত এ ব্যপারে কোনো সন্দেহ নেই।

তিনি আরো বলেন, বিভিন্ন উৎস হতে টিকা সংগ্রহে কেন্দ্রীয় সরকার কাজ করছে। সরকারের এখন পরিকল্পনা হচ্ছে দেশের প্রতিটি অঞ্চল ও প্রত্যন্ত এলাকায় যত বেশি মানুষকে দ্রুত এই ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনা যায় সে বিষয়ে নজর দেয়া। ভ্যাকসিনপ্রাপ্ত ব্যক্তিদের নিয়মিত মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দিয়েছেন ডা. ভি কে পাল।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

জামান / জামান

নিটোরে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: ১১ বছরের শিশুর সফল ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০