দিশাকে ভুলে এই সুন্দরীকে মন দিয়েছেন টাইগার শ্রফ?
বলিউডে কমবেশি সবাই টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেম সম্পর্কে অবগত। দর্শকরাও জানেন, এই তারকাদ্বয় গভীর প্রেমে ডুবে আছেন। কিন্তু সেই প্রেমে ছেদ পড়েছে। ভেঙে গেছে তাদের দীর্ঘ ছয় বছরের সম্পর্ক। এমনটাই শোনা যাচ্ছে কয়েকদিন ধরে।
এবার শোনা যাচ্ছে, নতুন এক সুন্দরীর প্রেমে মজেছেন টাইগার। এ কারণেই নাকি দিশার সঙ্গে ব্রেকআপ হয়েছে তার। ওই সুন্দরীর নাম আকাঙ্ক্ষা শর্মা। তার সঙ্গেই ডেট করছেন ‘হিরোপান্তি’ তারকা।
২০২১ সালে প্রকাশ হয়েছিল টাইগার শ্রফের মিউজিক ভিডিও ‘ক্যাসানোভা’। ওই ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছিলেন আকাঙ্ক্ষা। এরপর ‘আই এম আ ডিসকো ড্যান্সার ২.০’ মিউজিক ভিডিওতেও কাজ করেছেন এই তরুণী।
কিছুদিন ধরে একে-অপরের ইনস্টাগ্রামে কমেন্ট চালাচালি করছেন টাইগার ও আকাঙ্ক্ষা। শুধু তাই নয়, মুম্বাইয়ে আকাঙ্খা শর্মার বাড়ির সামনেও বহুবার দেখা গেছে টাইগারকে। এসব থেকেই তাদের প্রেম গুঞ্জনের সূচনা।
যদিও আকাঙ্ক্ষার সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে সম্প্রতি টাইগারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা একেবারেই সত্যি নয়।’
প্রসঙ্গত, একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের মডেল হিসাবে দেখা গেছে আকাঙ্ক্ষা শর্মাকে। দক্ষিণী সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে খোলামেলা ছবি দিয়ে অনুসারীদের মাতিয়ে রাখতে পছন্দ করেন তিনি।
এমএসএম / এমএসএম
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা